মমতার বিরুদ্ধে বিস্ফোরক বৈশাখী, তৃণমূলের অন্দরে চরম অস্বস্তি!

তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতির জন্য সরাসরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত সম্পর্ককে প্রকাশ্যে এনে তাকে চরম অপমান করেছেন এবং শোভন চট্টোপাধ্যায়ের সাথে তার সম্পর্ক নিয়ে আলোচনার নামে তাকে জনসমক্ষে হেয় করেছেন। ১৫ বছর ক্ষমতায় থাকার পর তৃণমূলের এই করুণ দশার জন্য তিনি দলনেত্রীর নেতৃত্ব ও সিদ্ধান্তকেই দায়ী করেছেন।

ফিরহাদ হাকিমকে ‘অযোগ্য’ ও ‘বাচাল’ মেয়র হিসেবে অভিহিত করে বৈশাখী দাবি করেন, চক্রান্ত করেই শোভন চট্টোপাধ্যায়কে সরিয়ে ফিরহাদকে মেয়রের চেয়ারে বসানো হয়েছিল। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে দলের বর্তমান ‘কর্পোরেট’ সংস্কৃতি নিয়েও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে অরূপ বিশ্বাস ও অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন, অনন্যা তাকে মেয়র ও মন্ত্রীদের ‘খুশি’ করার কথা বলেছিলেন। শোভন চট্টোপাধ্যায় এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন এবং পরিবারের সদস্য মনে করেন বলেই দলটির সংকটের সময়েও তার পাশে রয়েছেন বলে বৈশাখী জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *