পুত্রবধূকে নির্যাতনের জেরে গ্রেপ্তার তৃণমূল নেত্রী, ‘চোর’ স্লোগান আর ডিম-বৃষ্টিতে উত্তাল এলাকা!

নিজ পুত্রবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে উত্তর ২৪ পরগনার গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভানেত্রী ও তৃণমূল নেত্রী ইলা বাগচীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুত্রবধূর দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার পর রবিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

রবিবার গ্রেপ্তারের পর ইলা বাগচীকে বনগাঁ মহকুমা আদালতে নিয়ে যাওয়ার পথে তীব্র বিক্ষোভের মুখে পড়তে হয়। এ সময় উত্তেজিত জনতা তাঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়ে এবং ‘চোর’ স্লোগান দিতে থাকে। পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দাদের একাংশ থানার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *