উদ্ধব শিবিরে বড় ধাক্কা, শিন্ডে সেনায় যোগ দিচ্ছেন ৬ বিদ্রোহী সাংসদ!

উদ্ধব ঠাকরের শিবসেনায় বড় ভাঙনের আশঙ্কা, দল ছাড়তে পারেন ৬ সাংসদ

মহারাষ্ট্রের রাজনীতিতে ফের বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) থেকে ৬ জন লোকসভা সাংসদ দলত্যাগের পথে রয়েছেন বলে খবর। জানা গেছে, ওই ৬ সাংসদ ইতিমধ্যেই দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে গোপনে বৈঠক সেরেছেন। দলের ৯ জন সাংসদের মধ্যে অর্ধেকেরও বেশি সদস্যের এই বিদ্রোহ উদ্ধব ঠাকরের জন্য বড় ধাক্কা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সূত্র অনুযায়ী, রবিবার এই সাংসদরা মুম্বইতে একটি যৌথ সাংবাদিক বৈঠক করতে পারেন, যেখানে দলত্যাগের নেপথ্যে থাকা কারণগুলো তাঁরা ব্যাখ্যা করবেন। এরপরই তাঁরা আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা শিবিরে যোগ দিতে পারেন। এই দলবদল নিশ্চিত হলে তা মহারাষ্ট্রের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *