তৃণমূল অফিসে আধার-জব কার্ডের পাহাড়, চন্দ্রকোণায় বিজেপির অভিযানে শোরগোল!
June 21, 2026
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার মনোহরপুর গ্রামে অবস্থিত একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে প্রচুর পরিমাণ আধার কার্ড ও জব কার্ড উদ্ধার হয়েছে। রবিবার স্থানীয় বিজেপি কর্মীরা ওই পার্টি অফিসে অভিযান চালিয়ে তালা ভেঙে সরকারি নথিগুলো খুঁজে পান।
পার্টি অফিসের ভেতরে আলমারি থেকে সাধারণ মানুষের সরকারি নথিপত্র বেআইনিভাবে মজুত করে রাখার ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।