চিংড়ি কারখানায় বিষাক্ত গ্যাস লিক, প্রাণ গেল ৭ শ্রমিকের!

তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার পেরিয়াপালায়ম এলাকায় একটি চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানায় বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে ৭ জন মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে কানিগাইপেয়ার গ্রামের ‘সেন্ট পিটার্স পল সি-ফুডস এক্সপোর্টস’ কারখানায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ৬০ জন শ্রমিক অসুস্থ হয়ে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হতাহতদের মধ্যে ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহার থেকে আসা বহু পরিযায়ী শ্রমিক রয়েছেন।

ঘটনার পর চেন্নাই থেকে এনডিআরএফ-এর ৩০ সদস্যের একটি বিশেষ রাসায়নিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে। অন্যদিকে, এই মর্মান্তিক ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় শোকপ্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন এবং তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, ইতিমধ্যে স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য কোম্পানিটির দুই মালিককে হেফাজতে নিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *