জামাইষষ্ঠী নিয়ে দারুণ খুশির খবর, পেটপুজোর আগে জেনে নিন শুভ তিথি ও পুজোর সঠিক নিয়ম!

আগামী ২০ জুন (শনিবার) অর্থাৎ ৫ আষাঢ় হিন্দু বাঙালি পরিবারগুলোতে সাড়ম্বরে পালিত হবে জামাইষষ্ঠী। শাশুড়িদের পক্ষ থেকে জামাইয়ের মঙ্গল কামনায় আয়োজিত এই ব্রত উপলক্ষে সারা রাজ্যেই উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, ষষ্ঠী তিথি চলবে ২০ জুন দুপুর ৩টা ৪৭ মিনিট পর্যন্ত। অন্যদিকে, গুপ্ত পঞ্জিকা মতে এই তিথি শুরু হয়েছে ১৯ জুন রাত ১০টা ১৬ মিনিটে এবং শেষ হবে ২০ জুন রাত ৮টা ৫৭ মিনিটে।

পুজোর নিয়ম অনুযায়ী, মা ষষ্ঠীর আরাধনায় পঞ্চব্যঞ্জন, মিষ্টি দই, মরশুমি ফল ও ১০৮টি দুর্বা ঘাস নিবেদন করা হয়। এদিন স্নান সেরে শুদ্ধবস্ত্রে শাশুড়িরা ব্রত পালন করেন এবং ঘট স্থাপন করে ষষ্ঠীর ব্রতকথা পাঠ করেন। প্রথা মেনে জামাই-মেয়েকে আসন পেতে বসিয়ে তালপাতার পাখায় হাওয়া করা হয় এবং কপালে দইয়ের ফোঁটার পাশাপাশি হাতে হলুদ সুতো বেঁধে দেওয়া হয়। সবশেষে ১০৮টি দুর্বা ঘাস ভেজানো জল ছিটিয়ে মঙ্গল প্রার্থনা শেষে শুরু হয় এলাহি ভূরিভোজ ও জামাই আদরের আনুষ্ঠানিকতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *