কপ্টারে ১০০ কোটির ওড়ানি, অভিষেকের খর্চায় তছনছ তৃণমূল!

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিমান ও হেলিকপ্টার ব্যবহারের বিপুল খরচ নিয়ে দলের অন্দরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলীয় সূত্রে খবর, গত দুটি অর্থবর্ষে কেবল বিমান ও হেলিকপ্টার ভাড়াতেই তৃণমূলের খরচ হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। এই আকাশছোঁয়া খরচের জেরে দল বর্তমান চরম আর্থিক ঘাটতির মুখে পড়েছে, যার ফলে ধৃত কর্মীদের আইনি লড়াইয়ের খরচ মেটাতেও হিমশিম খাচ্ছে শাসকদল।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে তৃণমূল কংগ্রেসের মোট আয় ছিল ২১৯ কোটি টাকা, অথচ এই সময়ে দলের ব্যয় দাঁড়িয়েছে ২২৭ কোটি টাকায়। অর্থাৎ আয়ের চেয়ে আট কোটি টাকা বেশি খরচ করেছে দলটি। এই আর্থিক সংকটের জন্য নেতাদের লাগামছাড়া বিমান ও হেলিকপ্টার বিলাসকে দায়ী করছেন তৃণমূলের ক্ষুব্ধ কর্মীদের একাংশ। পরিস্থিতি এতটাই জটিল হয়েছে যে, দলের অন্দরেই এনিয়ে প্রকাশ্যে ও আড়ালে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *