জি-৭ মঞ্চে মোদীর চমক, বিশ্বনেতাদের হাতে কাশ্মীরের মধু!

ফ্রান্সে আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনের মঞ্চে বিশ্বনেতাদের ভারতের ঐতিহ্যবাহী ও স্বাস্থ্যগুণসম্পন্ন পণ্য উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কূটনৈতিক আলোচনার পাশাপাশি ভারতের নিজস্ব সংস্কৃতি ও প্রাচীন জ্ঞানভাণ্ডারকে তুলে ধরার লক্ষ্যে তিনি রাজস্থানের নাগৌরি অশ্বগন্ধা, মেঘালয়ের লাকাডং হলুদ, জম্মু-কাশ্মীরের রামবান মধু এবং বেনারসি সিল্ক স্টোল উপহার হিসেবে প্রদান করেছেন।

উপহারের তালিকায় থাকা এই পণ্যগুলো ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রথাগত স্বাস্থ্যসেবার প্রতীক। এর মধ্যে জিআই স্বীকৃতিপ্রাপ্ত নাগৌরি অশ্বগন্ধা ও উচ্চ কারকিউমিন সমৃদ্ধ লাকাডং হলুদ আয়ুর্বেদিক গুণের জন্য পরিচিত, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর। পাশাপাশি চেনাব উপত্যকার রামবান মধু তার বিশুদ্ধতার জন্য বিখ্যাত এবং বেনারসি সিল্ক স্টোল ভারতের সমৃদ্ধ বয়নশিল্পের প্রতিনিধিত্ব করে। আন্তর্জাতিক বাজারে স্থানীয় জিআই পণ্যগুলোকে তুলে ধরার মাধ্যমে এই উদ্যোগ ভারতের কৃষিজ সম্পদ ও হস্তশিল্পের প্রসার এবং সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনীতিকে শক্তিশালী করার পথ প্রশস্ত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *