বিজেপি নেতার ভাইকে মারধরের অভিযোগ, উত্তপ্ত রাজনীতি!
মালদার ইংরেজবাজার থানা এলাকার দক্ষিণ বালুচরে এক বিজেপি নেতার ভাইকে মারধরের অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আক্রান্ত যুবকের নাম ভাস্কর সরকার, যিনি স্থানীয় বিজেপি নেতা কৌশিক সরকারের ভাই। ঘটনার প্রেক্ষিতে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
বিজেপি নেতৃত্বের দাবি, এলাকায় পদ্ম শিবিরের সাংগঠনিক কাজ করার কারণেই পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হামলা চালানো হয়েছে। এ বিষয়ে শাসকদল তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনো যোগসূত্র নেই। এটি ব্যক্তিগত বা এলাকাগত কোনো বিবাদের জেরে ঘটে থাকতে পারে বলে মনে করছেন তারা। বিরোধীরা বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক রং দিচ্ছে বলে দাবি করেছে তৃণমূল।