গ্রেফতারি এড়াতে অভিষেকের বড় জয়, হাইকোর্টে মিলল স্বস্তি!

ত্রিপুরায় দায়ের হওয়া একটি পুরনো রাজনৈতিক মামলায় বড়সড় আইনি স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রেফতারির আশঙ্কা এড়াতে তিনি ত্রিপুরা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শুক্রবার দীর্ঘ শুনানির পর উচ্চ আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করে জানিয়েছে, আগামী ২১ অগাস্ট পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তের প্রয়োজনে কোনো হাজিরা দিতে হবে না এবং এই সময়সীমার মধ্যে তাঁকে কোনোভাবেই হেনস্থা বা গ্রেফতার করা যাবে না। আগামী ২১ অগাস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলার উৎস ২০২১ সালের একটি রাজনৈতিক ঘটনা। সেই সময় ত্রিপুরায় দলের কর্মীদের পুলিশি গ্রেফতারির প্রতিবাদ জানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় খোয়াই থানায় গিয়ে অবস্থান বিক্ষোভ করেছিলেন। সরকারি কাজে বাধা ও থানা চত্বরে বিক্ষোভ দেখানোর অভিযোগে পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে এবং জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায়। সেই সমন এবং গ্রেফতারি এড়াতে তিনি হাই কোর্টের দ্বারস্থ হলে আদালত এই নতুন নির্দেশ প্রদান করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *