পুজোয় টানা ডিউটি করলেই ১০ দিনের ছুটি, পুলিশ কর্মীদের জন্য খুশির খবর!

দুর্গাপুজোর প্রাক্কালে পশ্চিমবঙ্গের পুলিশ কর্মী ও হোমগার্ডদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা করেছে নবান্ন। রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, উৎসবের দিনগুলিতে গেজেটেড ছুটির দিনে টানা সাত দিনের বেশি কর্তব্যরত পুলিশ কর্মী ও হোমগার্ডদের মোট ১০ দিনের বিশেষ ছুটির সুবিধা দেওয়া হবে। উৎসবের মরসুমে দিনরাত আইন-শৃঙ্খলা রক্ষার কাজে যুক্ত কর্মীদের অক্লান্ত পরিশ্রমকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ১০ দিনের বিশেষ ছুটির প্যাকেজের মধ্যে রয়েছে উৎসবের সময়ে ডিউটি করার বিনিময়ে ৮ দিনের ক্ষতিপূরণমূলক নৈমিত্তিক ছুটি এবং রাজ্যপালের বিশেষ অনুমোদনে অতিরিক্ত ২ দিনের ছুটি। পরিবারের থেকে দূরে থেকে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার কাজে নিয়োজিত এই কর্মীদের জন্য রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *