উডল্যান্ডসে রোবটের নিখুঁত জয়েন্ট রিপ্লেসমেন্ট, চিকিৎসার নতুন দিগন্ত কলকাতায়!

জয়েন্ট রিপ্লেসমেন্ট বা অস্থিসন্ধি প্রতিস্থাপনের অস্ত্রোপচার নিয়ে রোগীদের ভীতি দূর করতে এবং আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করতে কলকাতার উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে সম্প্রতি একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক প্রযুক্তির সহায়তায় পরিচালিত এই চিকিৎসা পদ্ধতি নিয়ে আয়োজিত কর্মশালায় লাইভ সার্জারি ওয়ার্কশপ ও ‘কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন’ (সিএমই) সেশনের মাধ্যমে আধুনিক শল্যচিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেরালার মৈত্র হাসপাতালের খ্যাতনামা অস্থি রোগ বিশেষজ্ঞ ডক্টর সমীর আলি পরাভথ।

চিকিৎসকদের মতে, প্রথাগত অস্ত্রোপচারের তুলনায় রোবট-সহায়ক অস্ত্রোপচারে ভুলের সম্ভাবনা অনেক কম থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও নিখুঁত পরিকল্পনার সমন্বয়ে অস্ত্রোপচারের সময় রোগীর সুস্থ টিস্যুর ক্ষতি হ্রাস পায়, যা দ্রুত আরোগ্য লাভে সহায়তা করে। উডল্যান্ডস হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রূপক বরুয়া জানিয়েছেন, এই ধরনের কর্মশালা চিকিৎসকদের কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এর ফলে পূর্ব ভারতের রোগীরা নিজ শহরেই আন্তর্জাতিক মানের নিরাপদ ও নির্ভুল চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *