আইটি শেয়ারে নজিরবিহীন ধস, একদিনেই উধাও ১.৩৫ লক্ষ কোটি টাকা!

শুক্রবার বড় ধরনের ধসের মুখে পড়েছে ভারতীয় শেয়ার বাজারের তথ্যপ্রযুক্তি (আইটি) খাত। মাত্র এক দিনের লেনদেনে ইনফোসিস, টাটা কন্সাল্টেন্সি সার্ভিসেস (টিসিএস), এইচসিএল টেক, উইপ্রো এবং টেক মহিন্দ্রার মতো প্রথম সারির সংস্থাগুলোর বাজার মূলধন থেকে প্রায় ১.৩৫ লক্ষ কোটি টাকা মুছে গেছে। এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ইনফোসিস, যার শেয়ার দর এক পর্যায়ে প্রায় ৯ শতাংশ কমে যাওয়ায় সংস্থাটির বাজারমূল্য থেকে প্রায় ৪০ হাজার কোটি টাকা উধাও হয়ে যায়।

এই বিপর্যয়ের নেপথ্যে প্রধান কারণ হিসেবে কাজ করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট ‘অ্যাক্সেঞ্চার’-এর ভবিষ্যৎ আয় বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দেওয়ার বিষয়টি। ভারতের আইটি কোম্পানিগুলোর বড় অংশের আয় আমেরিকা ও ইউরোপের বাজারের ওপর নির্ভরশীল হওয়ায় কর্পোরেটদের প্রযুক্তি খাতে খরচ কমানোর সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দ্রুত উত্থান, বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতা এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তজনাও বাজারের এই পতনকে ত্বরান্বিত করেছে। বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতের পরিবর্তনের এই বাস্তবতায় আগামী কয়েকটি প্রান্তিকে আইটি কোম্পানিগুলোর আয় বৃদ্ধির গতি চাপের মুখে থাকতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *