অরূপ বিশ্বাসের আপত্তিতে তীব্র অস্বস্তিতে তৃণমূল!
তৃণমূল কংগ্রেসের বর্তমান অভ্যন্তরীণ সংকট ও অস্থিরতার পরিস্থিতির মধ্যে দলের ব্যাংক অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট বেসরকারি ব্যাংকের ম্যানেজারকে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। গত ১৬ জুন পাঠানো ওই চিঠিতে তিনি উল্লেখ করেছেন, দলের সংসদীয় ও পরিষদীয় উভয় ক্ষেত্রেই ভাঙন দেখা দিয়েছে। এর ফলে দলের প্রতীক ও তহবিল কার নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে আইনি ও প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতিতে তহবিলের সুরক্ষার স্বার্থেই সব ধরণের লেনদেন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।
তবে অরূপ বিশ্বাসের এই চিঠির বৈধতা নিয়ে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সূত্র অনুযায়ী, কিছুদিন আগে পর্যন্ত অরূপ বিশ্বাস দলের কোষাধ্যক্ষ বা ট্রেজারার পদে থাকলেও, বর্তমানে সেই দায়িত্বে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ফলে, দলীয় পদে তাঁর বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা থাকায় এই চিঠির কার্যকারিতা ও আইনি বৈধতা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।