অবশেষে থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস!
মেসিকাণ্ড: প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর, ডিভিশন বেঞ্চে অভিযোগকারী
মেসিকাণ্ডের ঘটনায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি ও প্রতারণাসহ পাঁচটি ধারায় বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর দায়ের করেছেন আয়োজক শতদ্রু দত্ত। এই মামলায় অরূপ বিশ্বাসকে গত শনিবার তৃতীয়বারের মতো থানায় হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠায় পুলিশ। তবে এর আগেও দুবার নোটিশ পেলেও তিনি হাজিরা এড়িয়ে গেছেন এবং এবারও নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে তিনি থানায় উপস্থিত হননি।
এদিকে, কলকাতা হাইকোর্ট গত ১৭ আগস্ট পর্যন্ত অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিয়েছে। আদালত জানিয়েছে, ওই সময় পর্যন্ত প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে কোনো কঠোর আইনি পদক্ষেপ নেওয়া যাবে না, তবে তাঁকে তদন্তে সবরকম সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই আদালতের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারী শতদ্রু দত্ত।