থানা থেকে বেরোতেই চোর স্লোগান, বিপাকে দুই হেভিওয়েট তৃণমূল নেতা!
June 19, 2026
তৃণমূলের দুই বিদায়ী জনপ্রতিনিধির গ্রেফতারি ঘিরে উত্তাল চন্দননগর
চন্দননগর: দলীয় দুর্নীতির অভিযোগে চন্দননগরের দুই বিদায়ী তৃণমূল জনপ্রতিনিধিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের থানা থেকে বের করে নিয়ে যাওয়ার সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা তাদের লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দিতে শুরু করেন। পুলিশের কঠোর নিরাপত্তা এবং ধৃতদের মাথায় হেলমেট থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এই গ্রেফতারির ঘটনার পর চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ রাজ্যের শাসকদলকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও আর্থিক জালিয়াতির ফলেই এই গ্রেফতারি কার্যকর হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।