ভুয়ো গ্রাহক ছাঁটাইয়ের সুফল, ৩ কোটি মানুষ পাচ্ছেন নতুন রেশন কার্ড!

দেশের সাধারণ ও প্রকৃত অভাবী মানুষের জন্য বড় সুখবর নিয়ে এল কেন্দ্রীয় সরকার। জাতীয় রেশন বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা আনার লক্ষ্যে সারা দেশে নতুন করে প্রায় তিন কোটি যোগ্য ব্যক্তিকে রেশন কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন এবং রাজ্যগুলোকে নতুন যোগ্য পরিবারগুলোকে রেশন ব্যবস্থার অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়েছেন। গণবণ্টন ব্যবস্থা (পিডিএস) থেকে লক্ষ লক্ষ অযোগ্য ও ভুয়ো সুবিধাভোগীকে বাদ দেওয়ার ফলেই এই প্রকৃত অভাবী মানুষের জন্য সরকারি সুবিধা পাওয়ার পথ সুগম হয়েছে।

কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশজুড়ে তদন্ত চালিয়ে প্রায় ৮ কোটি ৫১ লক্ষ অযোগ্য সুবিধাভোগীকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মৃত ব্যক্তি, আয়কর দাতা ও চার চাকার গাড়ির মালিকদের মতো অযোগ্যদের তালিকা রাজ্যগুলোর কাছে পাঠানো হয়েছে এবং রাজ্য কর্তৃপক্ষ ইতিমধ্যে ২ কোটি ২১ লক্ষ অযোগ্য গ্রাহকের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। ডিজিটাল রেশন ব্যবস্থার আধুনিকীকরণের অংশ হিসেবে বর্তমানে ৯৮.৫ শতাংশ রেশন বণ্টন আধার এবং ই-পিওএস (e-PoS) মেশিনের মাধ্যমে যাচাই করা হচ্ছে। ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’-এর আওতায় বর্তমানে ৭৯ কোটি মানুষ বিনামূল্যে রেশন সুবিধা পাচ্ছেন, যার লক্ষ্যমাত্রা ৮০ কোটি। নতুন এই ৩ কোটি পরিবারকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে দুর্নীতিরোধ ও খাদ্যশস্যের অপচয় কমিয়ে দেশের প্রান্তিক মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *