রাজ্যে আরও ৪৬৯টি জনৌষধি কেন্দ্র, ২ হাজারের ওষুধ এবার মাত্র ২০০ টাকায়!

রাজ্যের সাধারণ মানুষের চিকিৎসা খরচ কমাতে প্রধানমন্ত্রী জনৌষধি প্রকল্পের আওতায় আরও ৪৬৯টি নতুন কেন্দ্র চালুর প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। ওষুধের ক্রমবর্ধমান দামের কারণে নাজেহাল সাধারণ মানুষকে স্বস্তি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্লক স্বাস্থ্যকেন্দ্র, বিপিএইচসি, মহকুমা হাসপাতাল এবং জেলা হাসপাতালগুলোতে এই কেন্দ্রগুলো গড়ে তোলা হবে, যাতে প্রান্তিক স্তরের মানুষ সুলভ মূল্যে জরুরি ওষুধ পেতে পারেন।

নতুন এই কেন্দ্রগুলো চালু হলে ডায়াবেটিস বা হাইপারটেনশনের মতো রোগের ওষুধে চিকিৎসার ব্যয় উল্লেখযোগ্য হারে কমবে। সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে যে পরিবারের ওষুধের মাসিক খরচ ২ হাজার টাকা, এই প্রকল্পের মাধ্যমে তা কমে ২০০ টাকায় নেমে আসতে পারে। এছাড়া ‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় দুরারোগ্য ব্যাধির ওষুধের ক্ষেত্রেও ক্রেতারা ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। বর্তমানে সারা দেশে জনৌষধি কেন্দ্রের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় এটি সাধারণ মানুষের ওষুধের অন্যতম ভরসাস্থলে পরিণত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *