কিউএস র‍্যাঙ্কিংয়ে বড় চমক, শীর্ষে আইআইটি খড়গপুর!

প্রকাশিত ২০২৭ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলে মিশ্র চিত্র উঠে এসেছে। রাজ্যের দুই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থানে উল্লেখযোগ্য অবনতি ঘটেছে। অন্যদিকে, আইআইটি খড়গপুর গতবারের তুলনায় নিজেদের অবস্থান উন্নত করে সফলতার স্বাক্ষর রেখেছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় গতবারের ৬৭৬তম স্থান থেকে পিছিয়ে এবারের তালিকায় ৭২১-৭৩০ নম্বর স্তরে নেমে এসেছে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় ৭৭১-৭৮০ স্তর থেকে পিছিয়ে ৯০১-৯৫০ নম্বর স্তরে অবস্থান করছে। জাতীয় স্তরেও এই দুই বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ের অবনমন হয়েছে। অন্যদিকে, আইআইটি খড়গপুর বিশ্ব তালিকায় ২১৫ থেকে ২০৫ নম্বরে উঠে এসে রাজ্যে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে এবং দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে। সামগ্রিকভাবে ভারতের মধ্যে আইআইটি দিল্লি প্রথম, এবং আইআইটি বম্বে ও আইআইটি মাদ্রাজ যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *