মুখ্যমন্ত্রীর ঘরে ৫ বিধায়ক, রাজনীতির বরফ কি গলছে!

পশ্চিমবঙ্গ বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই রাজ্য রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল রাজ্যবাসী। দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব ও তিক্ততা সরিয়ে তৃণমূল কংগ্রেসের পাঁচ বিধায়ক—শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, মদন মিত্র, অশোক দেব এবং রহিম বক্সি—বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কক্ষে গিয়ে মুখোমুখি বৈঠকে বসেছেন। দীর্ঘ টানাপোড়েন ও ধারাবাহিক বার্তার পর আয়োজিত এই বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র জল্পনা তৈরি হয়েছে।

বৈঠকে মূলত তিনটি জরুরি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমত, বুধবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ও তাঁর পুরনো পিএসও টিম ফিরিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে। দ্বিতীয়ত, তৃণমূলের নিচুতলার কর্মীদের ওপর পুলিশি হেনস্থা ও প্রতিহিংসামূলক মামলা বন্ধের দাবি তোলা হয়েছে। তৃতীয়ত, পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধের অনুরোধ জানানো হয়েছে। বিধায়কদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুগত থেকেই জনস্বার্থে এবং রাজনৈতিক হয়রানি রুখতে তাঁরা এই আলোচনায় অংশগ্রহণ করেছেন। বেলেঘাটার প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের গ্রেফতারির প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী এই বৈঠক সম্পন্ন হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *