১০ কোটির মন্দির চুরিতে তোলপাড়, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল আসল রহস্য!

অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহ ও সংলগ্ন চত্বরের দানবাক্স থেকে কোটি কোটি টাকা ও বহুমূল্য গয়না চুরির ঘটনায় বড়সড় তথ্য উঠে এসেছে। ঘটনার তদন্তে গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) জানিয়েছে, চুরির প্রমাণ লোপাট করতে মন্দিরের সিসিটিভি ফুটেজ মুছে ফেলা বা এডিট করা হয়েছে। তিন দিনের ম্যারাথন তল্লাশি ও ডিজিটাল প্রমাণের বিশ্লেষণের পর তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে, মন্দিরের অভ্যন্তরীণ নিরাপত্তারক্ষী ও নজরদারির দায়িত্বে থাকা কর্মীদের যোগসাজশ ছাড়া এই চুরির ঘটনা সম্ভব নয়।

তদন্তের অংশ হিসেবে মন্দির চত্বরের নিরাপত্তায় যুক্ত কর্মীদের পাশাপাশি, দানবাক্সের টাকা ও সোনা গণনার দায়িত্বে থাকা ব্যাঙ্ক কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে সিট জিজ্ঞাসাবাদের জন্য ২০০ জনের একটি তালিকা প্রস্তুত করেছে, যার মধ্যে ১২৫ জনেরও বেশি কর্মীকে জেরা করা হয়েছে। সিসিটিভি মনিটরিং রুমের কর্মী, নিরাপত্তারক্ষী এবং মন্দিরের রক্ষণাবেক্ষণ ও ভিআইপি পাসের দায়িত্বে থাকা কর্মীদের বয়ানে অসঙ্গতি মেলায় তাদের দফায় দফায় জেরা করা হচ্ছে। গত ১১ মাসে মন্দিরের ত্রিস্তরীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১০ কোটি টাকা ব্যয় হওয়া সত্ত্বেও এমন চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *