দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টাই বদল, তৃণমূল ছাড়লেন প্রদীপ!

পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই দল ছাড়লেন খড়্গপুর সদরের প্রাক্তন বিধায়ক ও বর্তমান কাউন্সিলর প্রদীপ সরকার। বুধবার তিনি রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যকে চিঠি পাঠিয়ে তৃণমূলে তাঁর সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। মঙ্গলবারই তাঁকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তার পরের দিনই তাঁর এই সিদ্ধান্তে খড়্গপুর তথা জেলা রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গেছে।

গত বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই দলের সঙ্গে প্রদীপ সরকারের দূরত্ব তৈরি হচ্ছিল। সম্প্রতি তৃণমূল নতুন করে সাংগঠনিক কমিটি গঠন করলে তাঁকে গুরুত্বপূর্ণ পদে পুনর্বাসন দেওয়া হয়। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও তিনি কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেননি। দল ছাড়ার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করায় তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হয়েছে। এ বিষয়ে প্রদীপ সরকার জানিয়েছেন, পরিবার ও বন্ধুদের সঙ্গে আলোচনা করে তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে এই ঘটনায় খড়্গপুরে তৃণমূলের সাংগঠনিক শক্তি বড় ধরনের ধাক্কার মুখে পড়তে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *