মুক্তির পরই চড়কাণ্ডে অভিযুক্তদের গলায় মালা, জয়পুরের ঘটনায় তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা!

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের ওপর হামলার ঘটনায় আটক দুই অভিযুক্ত জেল থেকে ছাড়া পাওয়ার পর তাঁদের মালা পরিয়ে বরণ করে নিয়েছেন সমর্থকরা। অভিযুক্তদের মুক্তির সময় সমর্থকদের পক্ষ থেকে ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দেওয়া হয়, যা নিয়ে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নেট (NEET) কেলেঙ্কারি ও বেকারত্ব সমস্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অভিজিৎ দিপককে প্রকাশ্যে চড় মারার ঘটনায় এই দুই যুবককে পুলিশ আটক করেছিল।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, হামলার অভিযুক্তদের জনসমক্ষে এভাবে সংবর্ধনা দেওয়া উদ্বেগজনক, যা তরুণ প্রজন্মের আন্দোলনের পথে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে হামলার শিকার হয়েও অভিজিৎ দিপকে নিজের অবস্থানে অনড় থেকে সাফ জানিয়েছেন, এই ধরনের কাপুরুষোচিত আক্রমণ করে তাঁর কণ্ঠরোধ করা সম্ভব নয়। তরুণদের অধিকার ও কর্মসংস্থানের দাবিতে তাঁদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *