৫ কোটির মাদক উদ্ধার নাকি সাজানো নাটক? রাজস্থানে চরম বিপাকে ১০০ পুলিশ!

রাজস্থানের এক গ্রামে বেআইনি অনুপ্রবেশ, ভুয়ো নথিপত্র তৈরি এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগে মধ্যপ্রদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তাসহ প্রায় ১০০ জন পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। রাজস্থানের চৌমহলা আদালতের নির্দেশে এই মামলা রুজু হয়। চলতি বছরের জানুয়ারি মাসে মধ্যপ্রদেশের আগর মালওয়া পুলিশ রাজস্থানের ঝালাওয়ার জেলার একটি গ্রামে অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকার মাদক চক্রের পর্দাফাঁসের দাবি করেছিল। তবে আদালতের নির্দেশে পরিচালিত তদন্তে পুলিশের সেই দাবি ও অভিযানের সত্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

তদন্তে জানা গেছে, মধ্যপ্রদেশ পুলিশ রাজস্থানের স্থানীয় থানাকে না জানিয়েই অন্য রাজ্যে ঢুকে এই অভিযান চালিয়েছিল। এছাড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, পুলিশের দাবি করা সময়ের মধ্যে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা কার্যত অসম্ভব ছিল। এনডিপিএস আইনের বাধ্যবাধকতা সত্ত্বেও অভিযানের কোনো ভিডিওগ্রাফি করা হয়নি এবং জব্দ করা মালামাল নিয়েও জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশি অভিযানে জালিয়াতি ও নথিপত্র লোপাটের অকাট্য প্রমাণ মেলার পর রাজস্থানের ডাগ থানায় সংশ্লিষ্ট পুলিশ অফিসার ও কর্মীদের বিরুদ্ধে ফৌজদারি মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *