মহরম কবে শুরু আর কবে তাজিয়া বেরোবে? জানুন সঠিক তারিখ!

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ১৪৪৮ হিজরি সলের প্রথম মাস মহরমের সময়সূচি ও তাৎপর্য নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১৬ জুন মঙ্গলবার চাঁদ দেখা সাপেক্ষে ১৭ জুন বুধবার থেকে মহরম মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসের প্রথম ১০ দিন ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পবিত্র। হিজরি সালের এই ১০ দিনে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় আল্লাহর ইবাদতের পাশাপাশি সত্য, ন্যায় ও সাহসের প্রতীক হজরত ইমাম হুসেনের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মহম্মদ (সাঃ)-এর দৌহিত্র হজরত ইমাম হুসেনকে ৬১ হিজরিতে কারবালার ময়দানে তৎকালীন শাসক ইয়াজিদের বাহিনীর হাতে পরিবার ও অনুগামীদেরসহ নির্মমভাবে হত্যা করা হয়। তাঁর এই শাহাদতের স্মরণে মহরমের দশম দিন বা ‘আশুরা’ পালিত হয়। ২০২৬ সালের হিসাব অনুযায়ী, ২৬ জুন শুক্রবার আশুরা পালিত হবে। এদিন হজরত ইমাম হুসেনের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশজুড়ে তাজিয়া বের করা হবে এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ মাতম করার পাশাপাশি রোজা পালন করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *