বিশ্বকাপে পাকিস্তানের দর্পচূর্ণ, জয়ী ভারতের স্পিন জাদুতে!
আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচে পাকিস্তানকে ৬৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ১৭০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ ভারতীয় স্পিনারদের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দীপ্তি শর্মা, যিনি মাত্র ১০ রান খরচ করে ৫টি উইকেট শিকার করেন। এছাড়া তরুণ স্পিনার শ্রী চরণী ৩টি উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গ দেন।
ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মা ও রিচা ঘোষের ভূমিকার প্রশংসা করেন। তিনি জানান, দুর্দান্ত ফিল্ডিং এবং সুযোগের সঠিক ব্যবহারই এই জয়ে বড় ভূমিকা রেখেছে। জয়ের ফলে লিগ পর্বে নেট রান রেটের দিক থেকে ভারত বেশ সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে। এদিকে, ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রথাগত করমর্দন না হওয়ার বিষয়টি ক্রিকেটমহলে আলোচনার জন্ম দিয়েছে।