উত্তর কলকাতার নেতৃত্বে বড় রদবদল, সুদীপ ও সায়নীর বিদায়ে চমক!

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শতাব্দী রায়ের সাক্ষাতের ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূল কংগ্রেসে বড়সড় রদবদল ঘটাল শীর্ষ নেতৃত্ব। এই ঘটনার জেরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উত্তর কলকাতার সাংগঠনিক জেলা সভাপতির পদ থেকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। একই সাথে দলের রাজ্য যুব সভাপতির পদ থেকে সায়নী ঘোষকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে।

এই সাংগঠনিক পরিবর্তনের পাশাপাশি তৃণমূল শিবিরে বড় ধাক্কা দিয়েছেন প্রবীণ নেতা মানস ভূঁইয়া। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। পদত্যাগের কারণ হিসেবে মানস ভূঁইয়া দলের মধ্যে আদর্শের অভাব এবং নিজের সম্মানহানির অভিযোগ তুলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *