দুর্নীতির জালে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল, গ্রেফতারি এড়াতে সস্ত্রীক দৌড় হাই কোর্টে!

গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেন। বউবাজার থানায় দায়ের হওয়া একটি এফআইআরের ভিত্তিতে তাঁরা আগাম জামিনের আবেদন জানিয়েছেন। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছেন এবং আগামী ১৭ জুন এর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

ভারতীয় ন্যায় সংহিতার ১০২ নম্বর ধারায় দায়ের হওয়া এই মামলার মূল অভিযোগ হলো, দুর্গাপুজোকে কেন্দ্র করে ইউনেস্কোর নাম ভাঙিয়ে বেআইনি বাণিজ্যিক কর্মকাণ্ড চালানো। অভিযোগকারী জয়দীপ মুখোপাধ্যায়ের দাবি, পুজোয় ‘প্রিভিউ শো’ ও ‘প্রিভিলেজড পুজো এন্ট্রি’-এর টিকিট বিক্রির ক্ষেত্রে ইউনেস্কোর নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, যার সঙ্গে ওই আন্তর্জাতিক সংস্থার কোনো অনুমোদন বা সম্পর্ক নেই। অভিযোগের সপক্ষে ইউনেস্কোর ই-মেল ও আইনি নথিও জমা দেওয়া হয়েছে, যেখানে আন্তর্জাতিক সংস্থার বাণিজ্যিক সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *