নববধূ রাতে প্রেমিককে ডেকে যা করল!
বিয়ের এক মাসের মাথায় নববধূ উধাও, ১৫ লাখ টাকার সামগ্রী নিয়ে প্রেমিককে নিয়ে পালাল
উত্তরপ্রদেশের গোরক্ষপুরের রাজঘাট থানা এলাকায় এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। বিয়ের মাত্র এক মাসের মাথায় মনীশ কুশওয়াহার স্ত্রী, জাফরা বাজারের এক তরুণী, নগদ টাকা ও গয়না নিয়ে প্রেমিকের সাথে চম্পট দিয়েছেন। গত ২৭ এপ্রিল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিয়ে হয়েছিল। বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফেরার পরদিনই তিনি এই ঘটনা ঘটান।
ঘটনাটি ঘটেছে ২৭ মে দিবাগত গভীর রাতে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ১২টার পর যখন বাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন, তখন ওই নববধূ গোপনে তাঁর প্রেমিক ও অন্য এক যুবককে বাড়িতে ডেকে আনেন। এরপর আলমারি থেকে নগদ টাকা, সোনার গয়না ও দামি পোশাকসহ প্রায় ১৫ লক্ষ টাকার সামগ্রী লুট করে তিনজনে মিলে পালিয়ে যান। সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে খুঁজে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করলে চুরির বিষয়টি সামনে আসে।
এই ঘটনায় স্বামী মনীশ কুশওয়াহা রাজঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তরুণী আগে থেকেই এই চুরির ছক কষেছিলেন এবং বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফিরে আসার পরপরই তা কার্যকর করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।