ইডি-র তাড়া, বেহাল প্রোমোটার!

বেহালায় প্রোমোটার জয় কামদারের বাড়িতে ইডির হানা, তল্লাশিতে বাধা

রবিবার সকালে দক্ষিণ কলকাতার বেহালায় প্রোমোটিং ব্যবসায়ী জয় কামদারের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রোমোটিং ব্যবসার আর্থিক লেনদেনে অসঙ্গতির অভিযোগে এই অভিযান চালানো হয়। এর আগে কেন্দ্রীয় সংস্থাটি জয় কামদারকে দুই বার তলব করলেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। তদন্তকারী আধিকারিকরা যখন জয় কামদারের বাসভবনে পৌঁছান, তখন সেখানে এক চরম অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে যে, নিরাপত্তা কর্মীরা কেন্দ্রীয় সংস্থাকে ভেতরে ঢুকতে বাধা দিতে তাদের দিকে পোষ্য কুকুর লেলিয়ে দেন। এই অচলাবস্থার কারণে আধিকারিকদের দীর্ঘ এক ঘণ্টা দরজার বাইরে অপেক্ষা করতে হয়।

ছুটির দিনে এই বিশেষ অভিযান চালানো হয়। তদন্তকারীদের আশঙ্কা ছিল যে, কাজের দিনে অভিযানের খবর আগেভাগে পেয়ে অভিযুক্ত গা ঢাকা দিতে পারেন। জয় কামদারকে বাড়িতে সরাসরি নাগালে পেতেই এই রবিবার অভিযানের পরিকল্পনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রোমোটিং সংক্রান্ত নথিপত্র এবং আর্থিক লেনদেনের উৎস খতিয়ে দেখাই এখন আধিকারিকদের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *