বিরোধীদের পাপের সাজা আসন্ন! মোদি গর্জে উঠলেন!
মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পাস না হওয়ায় জাতির কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী, বিরোধীদের দায়ী করলেন
লোকসভায় ‘নারী শক্তি অধিনিয়ম’ বা মহিলা সংরক্ষণ বিল পাস করতে না পারার জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। শনিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি দেশের নারী শক্তির কাছে এই ক্ষমা প্রার্থনা করেন। পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতার অভাবে বিলটি থমকে যাওয়ায় প্রধানমন্ত্রী বিরোধীদের তীব্র সমালোচনা করেন এবং অভিযোগ করেন যে কিছু দলের নেতিবাচক রাজনীতির কারণেই দেশের মহিলারা তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে কংগ্রেসসহ বিরোধী দলগুলোকে উন্নয়নের চিরশত্রু হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি ডিজিটাল পেমেন্ট, জিএসটি এবং ৩৭০ ধারা বিলোপের মতো সংস্কারমূলক পদক্ষেপগুলির উদাহরণ টেনে বলেন যে, দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপে কংগ্রেস বাধা দিয়েছে। মোদীর মতে, আঞ্চলিক দলগুলোর ওপর নির্ভরশীল কিছু দল চায় না সাধারণ পরিবারের মহিলারা নেতৃত্বে আসুক, কারণ এটি তাদের পরিবারতান্ত্রিক রাজনীতিকে হুমকির মুখে ফেলবে। তিনি তৃণমূল কংগ্রেস, ডিএমকে এবং সমাজবাদী পার্টির মতো দলগুলিকেও নারীদের ধোঁকা দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেন।
দীর্ঘ কয়েক দশক ধরে ঝুলে থাকা এই ১২৮তম সংবিধান সংশোধনী বিলের মূল লক্ষ্য হলো লোকসভা ও বিধানসভাগুলোতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত করা। তবে, ‘কোটা উইদিন কোটা’ বা ওবিসি ও সংখ্যালঘু মহিলাদের জন্য পৃথক উপ-সংরক্ষণের দাবির ফলে বিলটি প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভে ব্যর্থ হয়। প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে এই অচলাবস্থা সাময়িক এবং নারী শক্তির অধিকার আদায়ের লড়াই অব্যাহত থাকবে।