তমন্নার বড় স্বস্তি!

সাবান বিজ্ঞাপনে চুক্তিভঙ্গ: তামান্না ভাটিয়ার ক্ষতিপূরণ দাবি

জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া একটি দক্ষিণ ভারতীয় সাবান প্রস্তুতকারী সংস্থার সঙ্গে করা ৬.২ কোটি টাকার চুক্তি নিয়ে আইনি জটিলতায় জড়িয়েছেন। অভিযোগ, বিজ্ঞাপন প্রচারের সময় সংশ্লিষ্ট রাজ্যে তীব্র আপত্তির মুখে পড়ে ওই সাবান প্রস্তুতকারী সংস্থা তামান্নার ছবি ও উপস্থিতি সম্বলিত সমস্ত প্রচারমূলক কার্যকলাপ বন্ধ করে দেয় এবং অভিনেত্রীর মুখ বিজ্ঞাপন থেকে সরিয়ে নেয়।

এই আকস্মিক চুক্তিভঙ্গের ফলে ক্ষতিগ্রস্থ হয়েছেন তামান্না ভাটিয়া। বিজ্ঞাপন প্রচারে বাধা সৃষ্টি হওয়া এবং তাঁকে বাদ দেওয়ায় তিনি ওই সংস্থার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। বর্তমানে অভিনেত্রী ও সাবান প্রস্তুতকারী সংস্থার মধ্যে এই চুক্তিভঙ্গ নিয়ে আইনি বিরোধ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *