শর্মাই ডাকছেন মমতাকে, খাসির মাংস কি খাবেন দিদি?

আসামের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কে কামাখ্যায় আমন্ত্রণ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি শাসিত আসামে আমন্ত্রণ জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। সম্প্রতি কোচবিহারের ফলিমারিতে আয়োজিত একটি জনসভা থেকে প্রকাশ্যে এই আমন্ত্রণ জানান তিনি। রাজনৈতিক উত্তেজনার আবহে এমন ব্যক্তিগত ও খাদ্যাভ্যাস কেন্দ্রিক মন্তব্য রাজ্য রাজনীতির অন্দরে নতুন আলোচনার খোরাক জোগাচ্ছে।

বক্তব্য চলাকালীন হিমন্তবিশ্ব শর্মা সরাসরি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আসামে যান, তবে তাকে নিয়ে তিনি কামাখ্যা মন্দিরে পুজো দেবেন। সেখানে পাঁঠা বলি দেওয়ার ধর্মীয় অনুষঙ্গ টেনে তিনি বলেন, “আমরা কামাখ্যায় পাঁঠা বলি দেব এবং দু’জনে মিলে তা খাব।” এমনকি রসিকতা ও আত্মবিশ্বাসের সুরে তিনি এও যোগ করেন যে, খাবারের পাতে মমতার চেয়ে তিনি দুই টুকরো মাংস বেশিই খাবেন। নির্বাচনী আবহে উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এই মন্তব্যকে নিছক ব্যক্তিগত সৌজন্য হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। একে একদিকে যেমন বিরোধী নেত্রীকে পরোক্ষভাবে মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ জানানো হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে কামাখ্যা ও বলির কথা উল্লেখ করে ধর্মীয় ভাবাবেগকেও উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *