আর দেরি নয়, বন্ধ হবেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট!
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধের পথে
আগামী ১৬ এপ্রিল থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) প্রায় তিন বছর ধরে অকেজো এবং শূন্য ব্যালেন্সের অ্যাকাউন্টগুলি বন্ধ করার প্রক্রিয়া শুরু হতে চলেছে। নিরাপত্তা ও প্রযুক্তি ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ব্যাঙ্ক গ্রাহকদের তাদের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হওয়া থেকে রক্ষা করার জন্য দ্রুত কেওয়াইসি (KYC) প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। এই জন্য গ্রাহকদের নিকটস্থ ব্যাঙ্কের শাখায় আধার কার্ড, প্যান কার্ড এবং পাসবুক সহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। এছাড়াও, নিষ্ক্রিয় অ্যাকাউন্টে কিছু অর্থ জমা দেওয়া বা ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল অ্যাপ বা এটিএম-এর মাধ্যমে টু-ফ্যাক্টর অথেনটিকেশন সম্পন্ন করে অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় রাখা সম্ভব।