আইটি অফিসের আড়ালে অন্ধকার জগত, নেপথ্যে কারা?

টিসিএস নাসিক কেন্দ্রে হেনস্থা ও জোরপূর্বক ধর্মান্তকরণের অভিযোগে গ্রেপ্তার ৭

টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)-এর নাসিক শাখায় কর্মরত কর্মীদের ওপর টানা চার বছর ধরে হেনস্থা ও জোরপূর্বক ধর্মান্তকরণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ২০২২ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সংঘটিত এই ঘটনায় কোম্পানির কিছু অসাধু টিম লিডার ও উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে নিয়মিত কুরুচিকর মন্তব্য এবং কৃষ্ণা নামে এক কর্মীকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর নাসিক পুলিশ বিশেষ তদন্তকারী দল (সিআইটি) গঠন করেছে এবং প্রধান অভিযুক্ত তৌসিফ আত্তার ও দানিশ শেখসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তে উঠে এসেছে যে, দাপ্তরিক কাজের আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ড গোপন রাখতে অফিসের ভেতরে নিজস্ব ‘শোষণ চক্র’ গড়ে তোলা হয়েছিল। প্রমাণের ভয়ে কর্মীদের মোবাইল, ব্যাগ ও লাঞ্চ বক্স ডেস্কে রাখা নিষিদ্ধ করা হয়েছিল, যাতে কোনো তথ্য রেকর্ড না করা যায়। এ ঘটনায় টিসিএস কর্তৃপক্ষ অভিযুক্তদের চাকরি থেকে বরখাস্ত করেছে। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এই ঘটনাকে ‘যন্ত্রণাদায়ক’ হিসেবে উল্লেখ করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখার জন্য চিফ অপারেটিং অফিসার আরতি সুব্রমানিয়ানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে টিসিএস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *