মরিচমন্থন! নয়ডার শ্রমিক-ক্ষোভেও এবার ‘মিরচি’-যোগ?

প্রেমের আবেগ প্রকাশ থেকে শুরু করে আত্মরক্ষা কিংবা রাজনৈতিক বিক্ষোভ দমন—বিচিত্র সব ক্ষেত্রে লঙ্কার বহুমুখী ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। চলচিত্রে মনের অব্যক্ত যন্ত্রণার প্রতীক হিসেবে লঙ্কার ব্যবহার যেমন দেখা যায়, তেমনি বাস্তব জীবনেও হৃদয়ের জ্বালা মেটানোর এক নীরব অনুষঙ্গ হয়ে উঠেছে এই মশলা। ঐতিহাসিকভাবে প্রায় ৬ হাজার বছর আগে মেক্সিকোতে লঙ্কার চাষ শুরু হলেও, সময়ের সাথে সাথে এর ব্যবহার কেবল খাদ্যের স্বাদে সীমাবদ্ধ থাকেনি।

খাদ্য হিসেবে জনপ্রিয়তার পাশাপাশি লঙ্কা বর্তমানে আত্মরক্ষার কাজেও কার্যকর অস্ত্র হিসেবে স্বীকৃত। অতীতে আদিবাসীরা হাতি তাড়াতে লঙ্কার ব্যবহার করত, আর আধুনিক যুগে নারীরা আত্মরক্ষার প্রয়োজনে পেপার স্প্রে হিসেবে একে সঙ্গী করে নিয়েছেন। এছাড়া বিক্ষোভ দমনে বর্তমানে লঙ্কার গুঁড়োর ব্যবহার নতুন আলোচনার জন্ম দিয়েছে। ভিটামিন-সি সমৃদ্ধ এই লঙ্কার তীব্র ঝাল মোকাবিলায় জলের তুলনায় দুধ অধিক কার্যকর বলে বিবেচিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *