গম্ভীরকে সরালেই ধ্বংস হবে ভারতীয় ক্রিকেট, বিস্ফোরক মুনাফ প্যাটেল!

বর্তমান ডেস্কঃ

ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরের সমালোচনার মুখে তাঁর পাশে দাঁড়িয়েছেন ২০১১ বিশ্বকাপজয়ী সতীর্থ মুনাফ পটেল। মুনাফের মতে, গম্ভীরকে সরিয়ে দেওয়া ভারতীয় ক্রিকেটের জন্য বড় ভুল হবে। তিনি দাবি করেন, দলের খেলোয়াড়দের সামলানোর জন্য গম্ভীর অপরিহার্য এবং তিনি বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো তারকাদেরও মুখের ওপর ‘না’ বলার সাহসের পরিচয় দেন। গম্ভীরের এই সততা ও কঠোর মনোভাবের কারণেই অনেকে তাঁর সমালোচনা করলেও, ভারতীয় দলের সংস্কৃতির জন্য এটি জরুরি বলে মনে করেন তিনি।

এদিকে, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) খারাপ পারফরম্যান্সের কারণে প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদি গম্ভীরকে পুরনো দলে ফেরানোর পরামর্শ দিয়েছেন। ২০২৪ সালে গম্ভীরের মেন্টরশিপে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ায় ভক্তদের মধ্যেও তাঁকে ফেরানোর দাবি জোরালো হচ্ছে। বর্তমানে টিম ইন্ডিয়া ও আইপিএলের প্রেক্ষাপটে গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে নানা মহলে আলোচনা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *