চিন-আমেরিকা কি যুদ্ধের পথে? হরমুজ নাকি স্কারবোরো, কোন দিকে নজর বেজিংয়ের!

বর্তমান ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী নিয়ে যখন বিশ্ব রাজনীতি উত্তপ্ত, সেই সুযোগে দক্ষিণ চীন সাগরে নিজেদের অবস্থান শক্তিশালী করায় মনোনিবেশ করেছে চীন। স্কারবোরো শোলের ভূখণ্ডে প্রবেশের পথ বন্ধ করতে বেইজিং সেখানে নৌকাসহ উপকূলরক্ষী জাহাজ ও ৩৫০ মিটার দীর্ঘ ভাসমান বাধা তৈরি করেছে। ফিলিপিন্সের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত এই এলাকাটি অত্যন্ত সমৃদ্ধ মৎস্যক্ষেত্র হিসেবে পরিচিত, যা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিবাদ রয়েছে।

চিনের এই একতরফা পদক্ষেপের ফলে ফিলিপিন্সের জেলেরা এলাকাটিতে প্রবেশ করতে বাধা পাচ্ছেন এবং ফিলিপিন্স সরকার তাদের উপকূলরক্ষী ও নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে। চীনের এই আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে ফিলিপিন্সের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। এ ঘটনার ফলে দক্ষিণ চীন সাগরে সংঘাতের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে এবং ফিলিপিন্সে কোনো আক্রমণ হলে আমেরিকা হস্তক্ষেপ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *