সোনা-রুপোর দাম আকাশছোঁয়া, অক্ষয় তৃতীয়ায় কিনুন এই সস্তার লাকি জিনিস!

বর্তমান ডেস্কঃ

আগামী ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়া। প্রতি বছর এই তিথিতে সোনা বা গয়না কেনা শুভ বলে মনে করা হলেও, বর্তমানে সোনার ঊর্ধ্বমূল্যের কারণে অনেকের পক্ষে তা কেনা সম্ভব হয় না। তবে শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, অক্ষয় তৃতীয়ায় সোনা-রুপোর পাশাপাশি বেশ কিছু সাশ্রয়ী এবং দৈনন্দিন ব্যবহারের জিনিস কেনাও সমান শুভ ও কল্যাণকর। এ ছাড়া এই দিনে অভাবীদের দান করাকেও অত্যন্ত পুণ্যময় কাজ হিসেবে গণ্য করা হয়।

অক্ষয় তৃতীয়ায় মাটির পাত্র, প্রদীপ বা ফুলের টব কেনা অত্যন্ত শুভ, যা ঘরে ইতিবাচক শক্তি ও শান্তি বজায় রাখে। পাশাপাশি শুভ ধাতু হিসেবে পরিচিত তামার বাসনপত্র, পূজার সামগ্রী হিসেবে হলুদ, চাল এবং গোটা ধনে বীজ কেনাও সমৃদ্ধি বয়ে আনে বলে বিশ্বাস করা হয়। এ ছাড়া পূজার কাজে ব্যবহৃত লাল বা সুতির কাপড় কেনাও এই বিশেষ দিনে উপকারী। সোনা বা রুপো কেনার জন্য ১৯ এপ্রিল সকাল ১০:৪৯ থেকে ২০ এপ্রিল ভোর ০৫:৫২ পর্যন্ত বিভিন্ন শুভ সময়কাল রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *