বঙ্গবাসীদের সতর্কবার্তা, ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়!

বর্তমান ডেস্কঃ

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। তবে ১৬ এপ্রিল, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিন বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তর বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় সৃষ্ট একটি ঘূর্ণাবর্ত এবং উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় এই বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

যদিও সাময়িকভাবে এই বৃষ্টিতে গরম থেকে কিছুটা রেহাই মিলতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরসহ পশ্চিমের জেলাগুলোতে আপাতত তাপমাত্রার বড় কোনো হেরফের হবে না। আগামী ১৭ এপ্রিল তাপমাত্রা কিছুটা কমলেও, তার পরের দিন থেকেই তাপমাত্রা পুনরায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *