মাসে ১০০০ টাকার SIP মিস করলেই ২৯৫০ টাকা গচ্চা! বিনিয়োগের এই গোপন বিপদ জানেন কি?

বর্তমান ডেস্কঃ

মিউচুয়াল ফান্ডে এসআইপি (SIP) বিনিয়োগের সময় সঠিক তারিখে অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন বিনিয়োগকারীরা। ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস (NACH) ম্যান্ডেটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টাকা কাটার ব্যবস্থা থাকায়, পর্যাপ্ত অর্থের অভাবে লেনদেন ব্যর্থ হলে ব্যাঙ্ক ‘পেমেন্ট বাউন্স’ চার্জ বা জরিমানা ধার্য করে। প্রতিটি ব্যর্থ কিস্তির জন্য ব্যাঙ্ক সাধারণত ২৫০ থেকে ৭৫০ টাকা পর্যন্ত জরিমানার পাশাপাশি ১৮ শতাংশ জিএসটি কেটে নেয়। একাধিক এসআইপি ব্যর্থ হলে এই জরিমানার পরিমাণ কয়েক গুণ বেড়ে যেতে পারে।

দীর্ঘমেয়াদি বিনিয়োগের লক্ষ্য পূরণ এবং ক্রেডিট স্কোর ঠিক রাখতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাড়তি জরিমানা এড়াতে এসআইপি-র নির্ধারিত তারিখের অন্তত ২-৩ দিন আগে অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ জমা রাখার পাশাপাশি বিভিন্ন তারিখে এসআইপি ছড়িয়ে দেওয়ার (Staggered SIP) পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, বেতন হওয়ার কাছাকাছি দিনগুলোতে এসআইপি-র তারিখ নির্ধারণ করলে বা মোবাইল রিমাইন্ডার ব্যবহার করলে অনাকাঙ্ক্ষিত আর্থিক ক্ষতি থেকে বাঁচা সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *