কলকাতার ১০০ বুথে নেই বিদ্যুৎ, ভোটের দিন কী হবে গণতন্ত্রের ভবিষ্যৎ?

বর্তমান ডেস্কঃ

আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দু-দফায় ভোটগ্রহণের আগে খাস কলকাতার ১০০টিরও বেশি বুথে বিদ্যুৎ সংযোগ না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন কমিশন ও নবান্ন। বিশেষ করে কলকাতা বন্দর এলাকায় ৫০টির বেশি বুথে বিদ্যুৎ সংযোগ নেই। নির্বাচন কমিশন প্রতিটি বুথে ওয়েবকাস্টিং ও এআই প্রযুক্তির মাধ্যমে নজরদারির পরিকল্পনা করলেও বিদ্যুৎ না থাকায় এই প্রযুক্তি কার্যকর করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বিদ্যুৎ সংকটের পাশাপাশি অনেক বুথে পানীয় জল ও শৌচালয়ের মতো ন্যূনতম সুবিধারও অভাব রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা নির্বাচনী আধিকারিকদের জরুরি ভিত্তিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ বা বিকল্প হিসেবে জেনারেটর বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের আগে এই পরিকাঠামোগত ঘাটতি দূর করে ভোটার ও ভোটকর্মীদের সুবিধার্থে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *