৭৫ বছরের বন্ধুত্ব, এবার ক্রিকেটের মহারণে মুখোমুখি ভারত ও জাপান! – বর্তমান বাংলা

৭৫ বছরের বন্ধুত্ব, এবার ক্রিকেটের মহারণে মুখোমুখি ভারত ও জাপান! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হতে চলেছে এক ঐতিহাসিক টি-২০ ক্রিকেট ম্যাচ। চলতি মাসের ২২ তারিখ জাপানের তোচিগি প্রিফেকচারের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দেশের সিনিয়র পুরুষ দল। দুই দেশের রাজনৈতিক সমঝোতা ও ‘স্পোর্ট ৭৫’ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই বিশেষ ম্যাচের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বিসিসিআই। বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে খেলার এই বিরল সুযোগ র‍্যাঙ্কিংয়ে ৪১ নম্বরে থাকা জাপানের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করবে।

নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে ভারতীয় দলের অভিযানের মাঝেই এই গুরুত্বপূর্ন ম্যাচটি অনুষ্ঠিত হবে। ক্রিকেটকে এশিয়ার নতুন অঞ্চলে জনপ্রিয় করে তোলার পাশাপাশি দুই দেশের পারস্পরিক সম্প্রীতি ও ক্রীড়া সম্পর্ক সুদৃঢ় করাই এই সফরের প্রধান উদ্দেশ্য। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই সফরকে ক্রিকেটের প্রসারে এক বড় মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। ২০৩৬ অলিম্পিক আয়োজনের লক্ষ্য এবং এশিয়ার ক্রীড়াক্ষেত্রে ভারত-জাপানের এই যৌথ উদ্যোগ বিশ্ব ক্রীড়াঙ্গনে এক নতুন বার্তা বহন করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *