৬০ বছরে ফের বিয়ের পিঁড়িতে আমির! আমিরের ‘নারী পছন্দ’ নিয়ে মঞ্চেই বোমা ফাটালেন কাজল
আগামী ৫ জুলাই তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেতা আমির খান। ৬০ বছর বয়সী এই অভিনেতা তাঁর প্রেমিকা গৌরী স্প্যাটের সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত ‘লগান’ ছবির ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে হবু স্ত্রী গৌরী স্প্যাটের সঙ্গে উপস্থিত ছিলেন আমির। বিশেষ এই অনুষ্ঠানে আমিরের দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও উপস্থিত থাকায় বিষয়টি নিয়ে বিনোদন জগতে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
অনুষ্ঠান চলাকালীন অভিনেতা আমির খানের প্রশংসা করতে গিয়ে অভিনেত্রী কাজল মজার ছলে বলেন, ছবি নির্বাচনের মতো নারীদের পছন্দের ক্ষেত্রেও আমিরের রুচি অসাধারণ। দীর্ঘদিনের বান্ধবীর এমন মন্তব্যে উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়েন এবং আমির খানও লজ্জায় মৃদু হাসেন। আমিরের আসন্ন বিয়ের আয়োজন এবং প্রাক্তন স্ত্রীদের সঙ্গে তাঁর সুসম্পর্ক নিয়ে বর্তমানে বি-টাউনে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।