‘৩ দিনে মার্ডার করব’! প্রাণনাশের হুমকিতে আতঙ্কে বলিউড প্রযোজক

বলিউড অভিনেতা সালমান খানের কৃষ্ণসার হরিণ হত্যা মামলার প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ‘কালা হিরণ’-এর প্রযোজক অমিত জানিকে পাকিস্তান থেকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নিজেকে সালমানের ভক্ত দাবি করা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তিন দিনের মধ্যে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর প্রাণভয়ের আশঙ্কায় অমিত জানি যোধপুর পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রক, রাজস্থান পুলিশ ও সিআরপিএফ-কে অবহিত করেছেন।

ছবির পোস্টার ও প্রচার শুরুর পর থেকেই জটিল আইনি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সালমান খানের আইনজীবীর পক্ষ থেকে পরিচালক ভরত শ্রীনাত ও প্রযোজক অমিত জানিকে আইনি নোটিস পাঠিয়ে ছবির প্রচার বন্ধ, মুক্তি স্থগিত এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। এর আগে ‘ডি কোম্পানি’র নাম করে হুমকির পাশাপাশি বর্তমানে পাকিস্তান থেকে সরাসরি খুনের হুমকির ঘটনায় ‘কালা হিরণ’ সিনেমার মুক্তি ও এর ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *