২ কোটির বিএমডাব্লু চড়ে আপ্লুত বিজেপি বিধায়ক, দেশ কি তবে সত্যিই সমৃদ্ধ হচ্ছে? – বর্তমান বাংলা

২ কোটির বিএমডাব্লু চড়ে আপ্লুত বিজেপি বিধায়ক, দেশ কি তবে সত্যিই সমৃদ্ধ হচ্ছে? – বর্তমান বাংলা

ছেলেকে বিলাসবহুল গাড়ি উপহার চাল ব্যবসায়ীর, পাশে দাঁড়ালেন বিজেপি বিধায়ক

পূর্ব বর্ধমান: নবম শ্রেণিতে পাঠরত ছেলের পরীক্ষার সাফল্যে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের বিএমডব্লিউ (BMW) গাড়ি উপহার দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন পূর্ব বর্ধমানের গলসির বাসিন্দা সামসুদ্দিন মিদ্যা। বিলাসবহুল সেই গাড়ির ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে চর্চা। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীর পাশে দাঁড়িয়ে তাঁর কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করলেন গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র।

সামসুদ্দিন মিদ্যা একসময় মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে লাইটম্যান হিসেবে কাজ করতেন। সেখান থেকে গ্রামে ফিরে শুরু করেন চালের ব্যবসা। বর্তমানে তিনি মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে চাল রপ্তানি করছেন। তাঁর এই ব্যবসার মাধ্যমে প্রচুর বিদেশি মুদ্রা অর্জিত হচ্ছে এবং স্থানীয় প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।

শনিবার সামসুদ্দিনের সেই গাড়িতে চড়ে বিধায়ক রাজু পাত্র বলেন, “সামসুদ্দিন গলসির বড় ব্যবসায়ীদের একজন। তিনি চাল রপ্তানি করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।” সম্প্রতি সমাজমাধ্যমে সামসুদ্দিনের বেশভূষা নিয়ে একাংশ নেটিজেন কটূক্তি করায় ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। রাজু পাত্র স্পষ্ট ভাষায় বলেন, “দাড়ি-টুপি আছে মানেই তিনি বাংলাদেশ কিংবা পাকিস্তানের লোক হয়ে যাবেন, তা নয়।”

সামসুদ্দিন মিদ্যা জানান, নিজের পড়াশোনার সুযোগ না হলেও ছেলেকে উচ্চশিক্ষিত করে তোলাই তাঁর লক্ষ্য। ভবিষ্যতে সরকারি সহযোগিতা পেলে আরও বড় শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর, যেখানে আরও বহু মানুষের কর্মসংস্থান হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *