২৪০ কর্মীকে ছাঁটাই করল জোম্যাটো, এবার কি আপনার খাবার পেতে দেরি হবে? – বর্তমান বাংলা

২৪০ কর্মীকে ছাঁটাই করল জোম্যাটো, এবার কি আপনার খাবার পেতে দেরি হবে? – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

হায়দরাবাদের প্রায় আড়াইশো কর্মীকে ছাঁটাইয়ের পথে হাঁটল জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোম্যাটো। গ্রাহক সহায়তা বিভাগটি গুরুগ্রামের ‘ইটারনাল’ অফিসে একটি একক কার্যকরী দল হিসেবে যুক্ত করার সুবাদে এই ২৪০ জন কর্মী চাকরি হারাচ্ছেন। মূলত কাজের প্রক্রিয়া আউটসোর্স করার উদ্দেশ্যেই চলতি মাস থেকে এই কর্মী ছাঁটাই কার্যকর করা হবে। এর ফলে নিত্যদিনের খাবার ডেলিভারি ও গ্রাহক পরিষেবা বা তার মানে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে গত বছরও জুনিয়র স্তরের প্রায় পাঁচশো কর্মীকে বরখাস্ত করেছিল সংস্থাটি।

তবে চাকরি যাওয়ার ধাক্কা কিছুটা কমাতে জোম্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্মীদের আগস্ট মাসের বেতনের সঙ্গে অতিরিক্ত চার মাসের বেতন দেওয়া হবে। এই বিশেষ প্যাকেজের মধ্যে থাকছে নোটিশ পিরিয়ডের পাওনা এবং এককালীন বিশেষ অনুদান। পাশাপাশি, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত বরখাস্ত হওয়া কর্মীরা চিকিৎসা বিমা এবং পেশাদার কাউন্সেলিং বা মানসিক সহায়তা পরিষেবাও পাবেন। বিশ্বজুড়ে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী সঙ্কোচনের আবহে জোম্যাটোর এই আকস্মিক সিদ্ধান্ত চাকরির বাজারে নতুন করে অনিশ্চয়তা ও উদ্বেগের জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *