১৯৭৯ সালের সেই সোনির রেট্রো হেডফোন ফিরে এল, আপনি কি প্রস্তুত! – বর্তমান বাংলা

রেট্রো স্টাইলে নতুন হেডফোন বাজারে আনল সনি
চার্জিং বা ব্লুটুথ কানেকশনের ঝামেলা ছাড়াই স্মার্টফোনে ব্যবহারের উপযোগী নতুন হেডফোন বাজারে এনেছে সনি। সত্তরের দশকের ক্লাসিক ওপেন সাউন্ড অভিজ্ঞতাসম্পন্ন এই হেডফোনটিতে রয়েছে ২৩ মিমি ড্রাইভার।
ডিভাইসটিতে কল রিসিভ ও অডিও নিয়ন্ত্রণের জন্য ইন-লাইন রিমোট ও মাইক্রোফোন সুবিধা যুক্ত করা হয়েছে। নান্দনিকতার খাতিরে এতে নীল ও কমলা রঙের পরিবর্তনযোগ্য (Interchangeable) ইয়ারপ্যাড ব্যবহার করা হয়েছে। এছাড়া হেডফোনটির প্যাকেজিং বক্স এবং ম্যানুয়ালও রেট্রো স্টাইলে ডিজাইন করা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, হেডফোনটির স্ট্যান্ডার্ড এডিশনের দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ৫,৬০০ টাকা। পাশাপাশি নেটফ্লিক্সের সাথে যৌথ উদ্যোগে বাজারে আনা হয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস এডিশন’ (Stranger Things Edition), যার মূল্য প্রায় ৭,৫০০ টাকা। এই বিশেষ এডিশনে ‘আপসাইড ডাউন’ (Upside Down) থিমের লোগোর পাশাপাশি লাল ও কালো রঙের ইয়ারপ্যাড পাওয়া যাবে।
সোনির অফিসিয়াল ওয়েবসাইট, অ্যামাজনসহ বিভিন্ন অনলাইন ও অফলাইন স্টোরে হেডফোনটি এখন বিক্রির জন্য পাওয়া যাচ্ছে।