হাওড়ায় ভরসন্ধ্যায় ভয়াবহ তাণ্ডব! স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, লুট ব্যাগ
June 15, 2026
হাওড়ার রানিহাটি পুরাতন বাজারে ভরসন্ধ্যায় এক স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত স্বর্ণব্যবসায়ী চন্দন কাঁড়ার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে গুলি চালায়। এরপর দুষ্কৃতীরা ব্যবসায়ীর কাছে থাকা দুটি ব্যাগ ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়, যেগুলোতে নগদ টাকা ও মূল্যবান গয়না ছিল বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।
এই পুরো ঘটনাটি বাজারের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বর্তমানে ওই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। প্রকাশ্য বাজারে এমন সশস্ত্র ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।