হরমুজ প্রণালীতে ইরানের ড্রোন হামলা, ট্রাম্পের মন্তব্যে তোলপাড় বিশ্ব!

মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ভারতীয় জাহাজ লক্ষ্য করে ইরান ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে তিনি এই হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তবে ট্রাম্প ঠিক কোন জাহাজগুলোর ওপর হামলার কথা বলেছেন, তা স্পষ্ট করেননি এবং এ বিষয়ে ইরানের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে মার্কিন সামরিক অভিযানের কারণে ভারতের বেশ কয়েকটি তেলবাহী ট্যাঙ্কার হামলার মুখে পড়েছে। এর মধ্যে গত ৮ জুন ‘মারিভেক্স’, ১০ জুন ‘সেট্টেবেলো’ এবং পরবর্তী সময়ে ‘জলবীর’ নামের ট্যাঙ্কারগুলো হামলার শিকার হয়। এই ঘটনায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং অনেকের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করতে ভারতে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিকসকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে ওমান উপসাগর ও হরমুজ প্রণালীতে থাকা প্রায় ১৮ হাজার ভারতীয় নাবিকের নিরাপত্তার জন্য ডিরেক্টরেট জেনারেল অব শিপিং বিশেষ সতর্কতা জারি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *